সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চলতি মৌসুমেই মাঠে নামার আশা আহত পিএসজি গোলরক্ষক রিকোর

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমেই মাঠে নামার আশা করছেন অশ্বারোহনের সময় দুর্ঘটনায় আহত প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) গোলরক্ষক সার্জিও রিকো। ঘোড়ায় চড়তে গিয়ে গুরুতর আহত হওয়ার মাত্র চার মাস পর গত শনিবার এমন আশাবাদ ব্যক্ত করেছেন এই স্প্যানিশ ফুটবল তারকা। দূর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যাওয়া এই গোল রক্ষক দুর্ঘটনার তিন মাস পর গত আগস্টে সেভিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পান। পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘ আগামী ২২ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষা করা হবে।

দেখা হবে সুস্থ হওয়ার সঠিক পথে আছি কিনা। আশা করছি একটি ভালো খবর পাব এবং ডাক্তার আমাকে স্বাধীনভাবে খেলাধুলা বা এ জাতীয় কিছু করার অনুমতি দিবে, যার সুবাদে আমি দ্রুত পিএসজিতে ফিরতে পারব। আমি শেষ পর্যন্ত এটাই চাই এবং আমার লক্ষ্য চলতি মৌসুম শেষ হবার আগেই দলে ফিরে যাওয়া।’ দূর্ঘটনার পর ২৮ মে ভির্জেন দেল রোসিও হাসপাতালে ভর্তি হন রিকো। বেশ কয়েকদিন কোমায় থাকার পর ৫ জুলাই পর্যন্ত নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি।