সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

প্রিয়তমা স্ত্রী থেকে বিচ্ছিন্ন হ্যারি কেন

অনলাইন ডেস্ক :

প্রিয়তমা স্ত্রী কেটের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ইংলিশ ফুটবল তারকা হ্যারি কেন। ইংলিশ জাতীয় দলের অধিনায়কের এমন বিচ্ছিন্ন হবার প্রধান কারণ তার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান। টটেনহ্যাম হটস্পার্স ছেড়ে যাওয়া কেন দারুন সময় পার করছেন জার্মানি চ্যাম্পিয়নদের শিবিরে। স্থানীয় দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়, তবে কেনের সঙ্গে জার্মানিতে পাড়ি দিতে নারাজ তার স্ত্রী কেট। ফলে বর্তমানে জার্মানিতে একা হয়ে পড়েছেন ইংলিশ স্ট্রাইকার। এখন পরস্পর থেকে অন্তত ৭০০ মাইল দূরে অবস্থান করছে এই জুটি।

অথচ শৈশব থেকে একত্রে বসবাস করে আসছেন তারা। স্ত্রী কেটের জার্মানি যেতে অনীহা দেখানের প্রধান কারণ হচ্ছে তার চতুর্থ সন্তান। গত মাসে চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন কেট। যে কারণে তিনি চিরচেনা পরিবেশ ছেড়ে যেতে রাজি হননি। এদিকে বেভারিয়ানদের হয়ে দারুন সময় কাটাচ্ছেন কেন। বুন্দেসলিগায় এ পর্যন্ত চার ম্যাচে অংশ নিয়ে সমান সংখ্যক গোল করেছেন ইংলিশ অধিনায়ক। এখন জার্মান ভাষা শেখারও চেস্টা করছেন এই স্ট্রাইকার। কারণ জার্মানিতেই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চান তিনি।