সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাঁধনের খুপিয়া মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুপিয়া’ ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মুক্তি পেয়েছে ‘খুপিয়া’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যরে ট্রেলারে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেলারে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করেছে দর্শক মনে। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুপিয়া’ সিনেমার লুক টেস্টের জন্য মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরেই দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিং। ২০২২ সালের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটির টিজার। তবে ওই সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।

২০২২ সালেই ‘খুপিয়া’র শুটিং শেষ হয়েছে। সিনেমায় বাঁধন ছাড়া আরো অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই। বলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধনের ভাষ্য, এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। তাঁর সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এ অভিনেত্রী আরো বলেন, একে তো টাবুর মতো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করছি, তার ওপর নতুন জায়গা। পুরো বিষয় আমার কাছে ছিল বড় চ্যালেঞ্জ।