সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কপিরাইট ইস্যুতে মামলা করলেন শাফিন আহমেদ

অনলাইন ডেস্ক :

সোমবার মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন তিনি। মামলার এক নম্বর আসামি করা হয়েছে কিনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমেটেডের এমডি আশিকুন নবীকে। দ্বিতীয় আসামি প্রতিষ্ঠানটির পরিচালক আশিফুন নবী। মামলার কারণ হিসেবে শাফিন আহমেদ উল্লেখ করেছেন তার গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিকে প্রচার করে অপরাধ করেছেন আসামিরা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস পাল।

তিনি জানান, আসামিদের আগামী ৫ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। শাফিন আহমেদ জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। তিনি মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে গান রয়েছে। শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।