সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

টানা পাঁচ জয়ে আবারও শীর্ষে রিয়াল

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। চলতি লা লিগায় এটি রিয়ালের টানা পঞ্চম জয়। ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না রিয়ালের। পঞ্চম মিনিটে গোল হজম করে তারা। বক্সের ভেতর অনেকটা ফাঁকা জায়গায় বল পান সোসিয়েদাদের আন্দ্রে বারেনেটেক্সা। তার শট পরপর দুবার ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তবে শেষ রক্ষা হয়নি। তৃতীয় শটে এগিয়ে যায় সোসিয়েদাদ। পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। ৪৬তম মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন রিয়ালের উরুগুইয়ান তারকা ফেদে ভালভার্দে। এরপর ৬০তম মিনিটে জোসেলু গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। দুটি গোলই অ্যাসিস্ট করেন ফ্রান্সিসকো গার্সিয়া। এই জয়ের ফলে বার্সেলোনাকে টপকে ফের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠল রিয়াল। ৫ ম্যাচ শেষে অপরাজিত থেকে রিয়ালের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচ খেলে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা, তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।