সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

অনলাইন ডেস্ক :

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বিশেষ কিছু। সাম্প্রতিক সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ফুটবলে পেরে উঠছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকা জয়ের পর মেসিরা জিতে নিয়েছে বিশ্বকাপও, অন্যদিকে ব্রাজিল ট্রফি জেতে না অনেক দিন ধরে। র‌্যাংকিংয়েও শীর্ষে আর্জেন্টিনা, সেখানে ব্রাজিল রয়েছে তিনে। ফুটবলে না পারলেও ফুটসালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নিল ব্রাজিল। রোববার ভেনিজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় ব্রাজিল।

কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালে এটি ব্রাজিলের অষ্টম শিরোপা। ৯ আসরের মধ্যে কেবল একটি আসরেই শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বাকি সব শিরোপাই ঘরে তুলেছে সেলেসাওরা। ফাইনালের শুরু থেকেই জমে ওঠে দুই দলের এই লড়াই। ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর। এরপর পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। দিনের অন্য ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে কলম্বিয়া। চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ভেনিজুয়েলাকে পরাজিত করেছে পেরু।