সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া

নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন আজরা জেয়া

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে একটি বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি ৭৮তম ইউএনজিএ -এর ফাঁকে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠককে ‘ফলপ্রসূ আলোচনা’ হিসাবে বর্ণনা করেছেন।

বৈঠকের পর মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া একটি টুইটে, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আতিথ্যকারী সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আবারও বৈঠকের প্রশংসা করেছেন।’