সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার বলিউডে রানা ও তাবীব

অনলাইন ডেস্ক :

‘গল্লিবয়’ খ্যাত রানাকে প্রায় সবাই চেনেন তার র‌্যাপ গানের জন্য। গত দুই বছরে বেশ জনপ্রিয়তাও পায় সে। রানা কামরাঙ্গীরচরের বস্তি থেকে উঠে আসা এক বালক। তার জীবনের গল্প দিয়েই র‌্যাপ গান বেঁধেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তাবীব। তারা দু’জনে কণ্ঠে তোলেন সেই গান। এরপরের গল্প সবার জানা। রাতারাতি তারকাবনে যান দু’জনেই। এরপর তারা একের পর এক বাস্তবধর্মী কথার গান উপহার দিয়েছেন, যা শ্রোতাপ্রিয়তা পায়। এবার বস্তি থেকে বলিউডে এই রানা ও তাবীব।

তাদের ‘চাপ নাই’ শিরোনামের একটি গান যুক্ত হয়েছে বলিউডের ‘কালা’ শিরোনামের ওয়েব সিরিজে। থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে গানটি। সিরিজের প্রমোতে শোনা গেছে গানটি। ওটিটি মাধ্যম ডিজনি হটস্টারে প্রকাশিত হয়েছে এটি। সিরিজের গল্প এগিয়ে গেছে এক সৎ পুলিশ অফিসারকে নিয়ে। দেখা যায়, একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে অনেকে নিহত হন।

তাদের মধ্যে শুভেন্দ্র মুখার্জি নামে একজন ভাগ্যক্রমে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। তবুও থেমে থাকেন না তিনি। নিজের দেশের জন্য লড়াই চালিয়ে যান। ৩০ বছর পর নতুন নামে সামনে আসেন তিনি। সিরিজে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অনীল চরণজিৎ, অবিনাশ তেওয়ারিসহ অনেকে। পরিচালনা করেছেন বিজয় নামবিয়ার।