সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

বন্ড সই করার সময় হাতটা কেঁপে উঠেছিল: তিশা

অনলাইন ডেস্ক :

অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিশা। এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিনি। এ সময় মায়ের অস্ত্রোপচারের কথা জানান তিশা।

পাঠকদের সুবিধার জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো- গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (নী-রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে। প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো। আর আমরা হাসিমুখে বলি, আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ।

তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা। সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমীন। বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর, মেয়ে ইলহাম ও সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব সিরিজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এ দেখা যাবে এই অভিনেত্রী। এটি নির্মাণের পাশাপাশি সিরিজে অভিনয়ও করেছেন ফারুকী।