সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করবেন জন সিনা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় রেসলার জন সিনা। সম্প্রতি তার সিনেমায় অভিষেক হয়েছে। ফাস্ট এ- ফিউরিয়াস সিনেমা দিয়ে তিনি দর্শকের নজর কেড়েছেন। এবার তাকে দেখা যাবে জনপ্রিয় তারকা অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করতে। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। জন সিনা এবং জ্যাকি চ্যান এরইমধ্যে নাকি সিনেমার শুটিং শেষ করেছেন। তাদের এই প্রজেক্টটি এক্স এবং প্রজেক্ট এক্স-ট্র্যাকশন নামে পরিচিত। ২০১৮ সালে চিত্রায়িত হয়েছিল সিনেমাটি। আমেরিকার অর্থায়ন থাকলেও ছবিটির বেশিরভাগ অর্থ এসছে চীন থেকে। কিছু কারণে এটি মুক্তি পায়নি। কখন ছবিটি মুক্তি পাবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রতিবেদন অনুসারে, জন সিনা এবং জ্যাকি চ্যানের চলচ্চিত্রটির মুক্তি না পাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তাই দুই দেশের অর্থায়নে সিনেমাটি নিয়ে বেশ কিছু ঝামেলা দেখা দিচ্ছে। এরপর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ সিনেমার প্রেস কনফারেন্সে জন সিনা চিনের শহর তাইওয়ানকে একটি দেশ হিসেবে উল্লেখ করে বিতর্কের জন্ম দেন। এরপর চীনের অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই জন সিনার সমালোচনায় মুখরিত হয়। বর্তমানে চীনের জন সিনার খ্যাতি অনেকটা নেই বললেই চলে। এই মুহুর্তে জন সিনার সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমাটি মুক্তি দিলে নেতিবাচক প্রভাব ফেলবে বক্স অফিসে, এমনটাই মনে করা হচ্ছে।