সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

প্রভাসের সঙ্গে অভিনয় করবেন হিনা খান

অনলাইন ডেস্ক :

হিনা খান বলিউডের অভিনেত্রী। টেলিভিশনে জনপ্রিয়তা পেয়ে তিনি সিনেমায় আসেন। তিনি স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’-তে অক্ষরা এবং ‘কসৌটি জিন্দাগি কায়’ সিরিয়ালে কমলিকা চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন। এরপর বিক্রম ভাটের পরিচালনায় সিড মক্কারের বিপরীতে ‘হ্যাকড’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হন। বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, হিনা খান এবার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি হয়ে আসতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণী চলচ্চিত্রেও আত্মপ্রকাশ ঘটবে হিনার। প্রভাসের সঙ্গে ‘বৃন্দাবন’ সিনেমায় কাজ করবেন হিনা। প্রতিবেদনটি তার সমস্ত ভক্তদের জন্য একটি চমক হিসাবে আসলেও দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে অভিনেত্রীকে দেখার বিষয়টি এখনো অফিশিয়ালি জানা যায়নি। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভাস অভিনীত ‘রাধা শ্যাম’ ছবির আরেকটি পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ আলোড়ন তুলছে। সিনেমাটি আগামী বছর মকর সংক্রান্তিতে ভারতব্যাপী বেশ কয়েকটি ভাষায় একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।