সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ফিলিপাইনের কাছেও বাংলাদেশের হার

অনলাইন ডেস্ক :

মেয়েদের ২০২৪ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনামের পর শুক্রবার ফিলিপাইনের বিপক্ষেও হার দেখেছে মাহবুবুর রহমান লিটুর দল। ফিলিপাইন ৩-১ গোলে বাংলাদেশকে হারের লজ্জা দিয়েছে। হ্যানয়ের ন্যাশনাল ফুটবল ইয়ুথ সেন্টারে শুরুর দিকে দুই দলই একটি করে গোল করে নিজেদের অবস্থান পরিষ্কার করে। ৩ মিনিটে ফিলিপাইন এগিয়ে যায়। ইসাবেলা প্রিস্টনের ক্রসে গোলকিপার প্রতিহত করতে গিয়ে জালেই জড়িয়ে দেন। পরের মিনিটে বাংলাদেশ গোল শোধ দেয়। সাগরিকা বক্সে ঢুকে লং শটে গোলকিপারকে পরাস্ত করেন। গোলকিপার দৌড়ে গিয়েও বলের নাগাল পাননি।

৩২ মিনিটে ফিলিপাইন আবারও এগিয়ে যায়। মধ্যমাঠ থেকে লং পাসে নিনা ফাঁকায় পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ে প্লেসিং করে দেন। এর আগে অবশ্য ফিলিপাইন পেনাল্টি থেকে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের প্রচেষ্টা গোলকিপার ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেননি। ৪৪ মিনিটে নিনার জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে ব্যবধান বাড়েনি।

বিরতির পর ফিলিপাইনের আধিপত্য বেশি ছিল। ৮১ মিনিটে তাদের একটি প্রচেষ্টা বারের নিচে লেগে গোল হয়নি। যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে হেডে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় ফিলিপাইন। জেলেনা করেন তৃতীয় ও শেষ গোল। টানা দুই ম্যাচ হেরে চূড়ান্ত পর্বে খেলার আশা অনেকটাই শেষ বাংলাদেশের মেয়েদের। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।