সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘একমাত্র বিশ্বকাপ জয়ী আমিই, যাকে ক্লাব সম্মানিত করেনি’

অনলাইন ডেস্ক :

পিএসজিতে কতটা অস্বস্তিকর সময় কেটেছে, সেটা আরেকবার প্রকাশ করলেন লিওনেল মেসি। সমর্থকগোষ্ঠীর লাঞ্ছনা গঞ্জনা তো ছিলই, ক্লাবের ভেতরেও একটা গুমোট অবস্থার মধ্যে দিয়ে গেছেন। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর থেকে। মেসি বললেন, কেবল তিনিই তার ক্লাবের কাছে বিশ্বকাপ জয়ের স্বীকৃতি পাননি, যেখানে তার অন্য আর্জেন্টাইন সতীর্থদের সম্মানিত করা হয়েছে। গত ডিসেম্বরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন মেসি। পেনাল্টি শুটআউটেও জাল কাঁপান। উত্তেজনায় ঠাসা ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা।

দেশকে বিশ্বকাপ জেতানোর পর প্যারিসে ফিরে যান মেসি। তারপরের অবস্থা সম্পর্কে ইএসপিএন’র মিগুয়ে গ্রানাডোসকে তিনি বললেন, ‘আমিই ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় ছিলাম, যে (ক্লাবের) কোনো স্বীকৃতি পাইনি।’ তিনি আরও যোগ করেন, ‘এটা বোধগম্য ছিল। আমাদের (আর্জেন্টিনা) জন্য তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’ গত জুনে চুক্তির মেয়াদ শেষে পিএসজি ছাড়েন মেসি। প্যারিসে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল তার।

পিএসজির কিছু সমর্থকগোষ্ঠীর সঙ্গে দুর্বিষহ অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন তিনি, ‘এমন কিছু আমি প্রত্যাশা করিনি। কিন্তু আমি সবসময় বলি যে কোনো কিছু ঘটার পেছনে কারণ থাকে। ওখানে আমি ভালো ছিলাম না, কিন্তু ওখানে থাকতেই আমি বিশ্ব চ্যাম্পিয়ন হলাম।’ এখনই অবসরের কোনো ভাবনা নেই মেসির, ‘আমি এটা নিয়ে ভাবিনি (অবসর)। আমি ভাবতে চাইও না। কারণ আমি যেটা উপভোগ করি, সেটা চালিয়ে যেতে চাই। ইউরোপ ছেড়ে এসে আমি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখনই পরের ধাপ নিয়ে ভাবতে চাই না।’ সাতবারের ব্যালন ডি’অর জয়ী নিশ্চিত করলেন ২০২৪ কোপা আমেরিকা খেলবেন।

তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনও নিশ্চিত না। তিনি বলেন, আমি কোপা আমেরিকা নিয়ে ভাবতে পারি। তারপর আমরা দেখবো, সেটা নির্ভর করছে আমি কেমন বোধ করি তার ওপর। দিনকে দিন আমার অবস্থা কোথায় দাঁড়ায় সেটা দেখবো, এখনও তিন বছর আছে। আমার খেলার মান কমে গেছে, সেটা এখনও বোধ করি না। আমি একইভাবে খেলি এবং থামি। কিন্তু বাস্তবতা হলো আমার বয়স বাড়ছে। হাজারো ম্যাচ খেলে এসেছি এবং সবার জন্যই সময় বয়ে যায়।’