সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ম্যাচ পরিত্যক্ত, সরাসরি সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

এশিয়ান গেমসে না জিতেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টির জন্য বাংলাদেশ-হংকংয়ের মধ্যকার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। হাংজু শহরে জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ক্রিকেট মাঠে খেলা হওয়ার কথা ছিল। বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর দুইটায়। খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে থেকেই কাভার দিয়ে পিচ সহ আউটফিল্ডের বেশ কিছু অংশ ঢাকা ছিল।

গুড়ি গুড়ি বৃষ্টি চলমান থাকায় আম্পায়াররা একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করে অপেক্ষা করছিলেন। দুই ঘণ্টা পর খেলা বাতিল করতে বাধ্য হন। ম্যাচ পরিত্যক্ত হওয়াই বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। হংকংয়ের চেয়ে বাংলাদেশ নারী দল আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে খেলবেন জ্যোতিরা।