সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কুমিল্লা দলে নাসিম

অনলাইন ডেস্ক :

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে একের পর এক চমক দিয়ে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার পাকিস্তানি পেসার নাসিম শাহকে দলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে আসন্ন বিপিএলেও তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে চারবারের শিরোপাজয়ী এই দলটি।

এর আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদসহ ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন, ব্যাটার জনসন চার্লস, আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান এবং ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীকে দলে নিয়েছে কুমিল্লা।