সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বিশ্বকাপের প্রাইজমানি কত?

অনলাইন ডেস্ক :

ভারতে আগামী অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলোকে। শুক্রবার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। আগামী আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার। ফাইনালে পরাজিত দল পাবে অর্ধেক, ২০ লাখ মার্কিন ডলার। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে।

শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। খালি হাতে ফিরবে না কোনো দল। নকআউটে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লাখ মার্কিন ডলার করে। আর গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য পকেটে ঢুকবে ৪০ হাজার মার্কিন ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে ৮ লাখ মার্কিন ডলার করে। আগামী নারীদের বিশ্বকাপের জন্যও একই প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।