সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নতুন সিনেমায় জ্যোতিকা জ্যোতি

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নিশিবক’ নামে সরকারের অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করবেন তিনি। এটি নির্মাণ করবেন পরিচালক সাজ্জাদ জহির। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, এই সিনেমা মুক্তিযুদ্ধের এক রাতের গল্পে অবলম্বনে নির্মিত হচ্ছে। আগামী মাসে এটির শুটিং শুরু হবে। এদিকে নির্মাতা আউয়াল চৌধুরী ‘আগুনের পাখি’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জ্যোতিকা জ্যোতি।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ সিনেমায় অভিনয় করছেন। তার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমার নাম ছিল ‘ব্রেক আপ’। তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে।