সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

দুই সিনিয়র প্রসঙ্গে যা বললেন লিটন

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছিল আত্মবিশ্বাস বাড়ানোর। বিশ্বকাপের সেই প্রস্তুতিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় এই ম্যাচে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪১.১ ওভারে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ইকবাল করেছেন ৪৪ রান। কয়েক মাস পর দলে সু্যােগ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৪৯ রানের ইনিংস। এই দিন অবশ্য লিটন-তানজিদ-সৌম্য-তাওহীদরা ব্যর্থ হয়েছেন।

বিষয়টি নিয়ে ম্যাচ শেষে অধিনায়ক লিটন জানিয়েছেন, দুই সিনিয়র ভালো খেললেও বাকিরা সামর্থ্যরে কাছাকাছি ছিলেন না। তিনি বলেন, ‘৪০ ওভারের আগ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। তাদের লোয়ার অর্ডার ভালো ব্যাটিং করেছে। উইকেট ব্যাট করার জন্য খুব একটা কঠিন ছিল না। যেটা বললাম, তাদের লোয়ার অর্ডার ৪০-৫০ রান যোগ করেছে। আমাদের দুই সিনিয়রও ভালো খেলেছেন। কিন্তু বাকিরা সামর্থ্যরে ধারেকাছেও ছিল না।’