সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

অধিনায়ক মিরাজ, দলে ফিরলেন মুশফিক-তাসকিন

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম চেয়েছেন ওপেনার তামিম ইকবাল ও উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয় এবং দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যাবধানে হেরে যায় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দলে ফিরছে মিরাজ, মুশফিক ও তাসকিন। শনিবার ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান এই দুই ওপেনার।

বিসিবি সূত্র জানিয়েছে, চাওয়া অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তামিম-লিটনকে বিশ্রাম দেবে বিসিবি। তাই শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে মেহেদী হাসান মিরাজ। এমনকি দলে ফিরছেন মুশফিক ও তাসকিন। তিনজনই সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না। সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোট থেকে ফেরা তামিম। বিশ্বকাপের আগে চোটের ঝুঁকি বাড়াতে চান না বামহাতি এই ওপেনার। অন্যদিকে লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ¦র থেকে সুস্থ হয়ে সরাসরি এশিয়া কাপে যোগ দেন তিনি। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে ওপেনিংয়ে দেখা যাবে তামিম ও লিটনকে।