সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

রোনালদোকে ছাড়াই আল নাসরের গোল উৎসব

অনলাইন ডেস্ক :

সোমবার রাতে কিংস কাপের ম্যাচে দ্বিতীয় স্তরের ক্লাব আল ওহোদের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটি খেলেননি আল নাসরের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়াই অবশ্য ওহোদকে নিয়ে ছেলেখেলা করেছে আল নাসর। প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ স্টেডিয়ামে আল নাসর ৫-১ গোলে জিতেছে। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেন সাদিও মানে। তবে বিরতির ঠিক আগেই ভুল করে বসে ক্লাবটি। সেই ভুলের ফায়দা নিয়ে আল ওহোদকে সমতায় ফেরান পোলিশ স্ট্রাইকার কোনরাদ মিচালাক।

সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ভয়ংকর রূপে দেখা দেয় আল নাসর। ৬২তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেকো ফোফানা। ৭৩তম মিনিটে হেডে ব্যবধান ৩-১ করেন অ্যান্ডারসন তালিসকা। এরপর ৮১তম মিনিটে আইমান ইয়াহিয়া ও ৮৬তম মিনিটে সামি আল-নাজির গোল করে আল নাসরের ৫-১ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে কিংস কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস কাস্ত্রোর দল।