সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভারতের ভিসা পেল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে অংশগ্রহণকারী একটি দল ছাড়া অন্যান্যের ভিসা হয়ে গিয়েছিল। সেই দলটি ছিল পাকিস্তান। দলটির সদস্যদের পাসপোর্ট আটকে ছিল ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে। যদিও আজ বুধবার বাবর আজমের দলের দুবাই হয়ে ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেওয়ার কথা। এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বৈশ্বিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বরাবর অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য সেই নালিশের নিষ্পত্তিও হয়ে গেছে গত সোমবার রাতে, ভিসা মিলেছে পাকিস্তান দলের। ইসলামাবাদের ভারতীয় দুতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে বলা হয়েছে বলেও নিশ্চিত করেছে পিসিবি। তাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ বুধবার দুবাইয়ে হয়ে পরদিন হয়তো ভারতের হায়দরাবাদে পৌঁছাবে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলটি।

দুই প্রতিবেশী দেশের শত্রুতা নতুন কিছু নয়। তবে এই রাজনৈতিক বৈরিতায় আক্রান্ত খেলার মাঠও। গত সাফ ফুটবলে একেবারে শেষ মূহূর্তে পাকিস্তান দলকে ভিসা দিয়েছিল ভারত। পাকিস্তানের বিশ্বকাপ দলেরও পরিণতি একই হয় কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল দেশটির ক্রিকেটাঙ্গনে। সেই উদ্বেগ কাটলেও ‘টিম বন্ডিং’য়ের জন্য দুই দিন দুবাই থাকার পরিকল্পনা বাদ দিতে হয়েছে পাকিস্তানকে। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ আছে বাবর আজমদের। ভিসা পাওয়ায় আজ বুধবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়তে পারে পাকিস্তান। তবে গত সোমবার অফিস সময় শেষেও ভিসা না পাওয়ায় ঝুঁকির মুখে ছিল তাদের নতুন সফর পরিকল্পনাও। দুবাইয়ে ‘টিম বন্ডিং’ না হলেও প্রথম গা গরমের ম্যাচের আগে ভারতে পৌঁছাতে পারছেন বাবররা।