সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ

ছবি: মঈন আহমেদ

অনলাইন ডেস্ক :

এশিয়ান গেমস হকিতে আগে গোল করেও পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে জিমিরা হেরেছে ৫-২ গোলে। মঙ্গলবার গুয়াংশু কানাল পার্ক স্টেডিয়ামে প্রথম গোল করে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর ক্ষিসা মিমো পেনাল্টি কর্ণার থেকে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিলন। পাকিস্তানের হয়ে পাঁচ গোল করেছেন মোহাম্মদ সুফিয়ান, আরবাজ আহমেদ, মুহাম্মদ আমমাদ, মোহাম্মদ শাহজাইব ও আফরাজ। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো বাংলাদেশ।

গেমসের চতুর্থ দিন ফেন্সিংয়ের ব্যক্তিগত ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন ফাতেমা মুজিব ও রোকসানা খাতুন। পুল থ্রিতে ছিলেন ফাতেমা মুজিব। প্রথম ম্যাচে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী শ্রীনুলান্ধ বান্ধুতার বিপক্ষে দারুণ লড়াই করেন। হেরে যান ৫-৪ পয়েন্টে। বাকি চার ম্যাচেও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং ও চীনের প্রতিপক্ষের কছে হারেন এসএ গেমসে স্বর্ণজয়ী এ ফেন্সার। অন্যদিকে পুল ফোরে ছিলেন রোকসানা খাতুন। তিনিও পাঁচ ম্যাচ হেরে বিদায় নিয়েছেন ব্যক্তিগত ইভেন্ট থেকে। তার সেরা লড়াই ছিল সৌদি আরবের আলহাম্মাদ আল হাসনার বিপক্ষে ৫-৪ পয়েন্টে হার।

দশ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ২১ দেশের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ। স্কোর হয়েছে ৬২৫ দশমিক ৮। রবিউল ইসলাম ৩১১ দশমিক ৫ ও শায়রা আরেফিন ৩১৪ দশমিক ৩ স্কোর করেছেন। ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে সেরা ছয় দল চূড়ান্ত পর্বে ওঠে। ষষ্ঠ হওয়া ভারতীয় দলের স্কোর ছিল ৬২৮ দশমিক ২। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন, রৌপ্য উজবেকিস্তান, ব্রোঞ্জ কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়ার।