সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

জামিন পেলেন লঙ্কান ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে। তবে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট কোর্ট লঙ্কান স্পিনারকে জামিন দিয়েছেন বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান পুলিশের মিডিয়া বিভাগ। ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি করে দুটি সিওরিটিতে (মুচলেকা) সাবেক এই লঙ্কান স্পিনারকে জামিন দেওয়া হয়েছে। যদিও এখনো তার ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ চাইলেও দেশ ছাড়ার সুযোগ নেই সেনানায়েকের। আগামী ১২ ডিসেম্বর আবারও তাকে আদালতে হাজির হতে হবে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সেনানায়েকে। তখন ক্রিকইনফো জানিয়েছিল, ৩৮ বছর বয়সী এই স্পিনার ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কয়েক ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করার চেষ্টা করেছিলেন। বিষয়টি তখনই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) জানিয়েছিল। যদিও সেনানায়েকে সেই টুর্নামেন্টে খেলেননি, সে সময় তিনি শ্রীলঙ্কায় ছিলেন না বলেও জানা যায়।