সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?
Skip to content

ওটিটিতে দেখা যাবে ‘কাগজ’

অনলাইন ডেস্ক :

একজন লেখকের জীবনের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী বানিয়েছেন ‘কাগজ’। গল্পে ফুটে উঠেছে লেখকের জীবনের চাওয়া, না পাওয়া আর মনোবাসনার কথা। আজ বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে সিনেমাটি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুমা মম। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমাতে আরও অভিনয় করেছেন শশী আফরোজা, মুনমুন মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। সিনেমাটিতে তিনটি গান রয়েছে।

গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্ণিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর। নির্মাতা বলেন, সিনেমাটি দীপ্ত প্লের মাধ্যমে বিশ্ব ব্যাপী সবাই দেখতে পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা পাবেন। এতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। সিনেমাটি নিয়ে তিনি বলেন, এই প্রথম ওটিটি প্ল্যাটর্ফমে আমার কোন কাজ যাচ্ছে। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী সবাই দীপ্ত প্লেতে কাগজ দেখবে।