সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজকে নিয়ে পরীর কটাক্ষ

অনলাইন ডেস্ক :

রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। তিন দিনব্যাপী এ আয়োজনের শনিবার অনলাইন ডেস্ক : শেষ দিন হলেও এ আয়োজনের একদিনও মাঠে যাননি আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর কেন জাননি এর কারণ নিজেই জানালেন পরী মণি। শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে পরী অকথ্য গালি দিয়ে লিখেছেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল এ! আল্লাহ বাঁচাইছে।’ পরী মণি এমন পোস্ট কাকে উদ্দেশে করে দিয়েছেন, সেটা কারোরই বুঝতে বাকি নেই সদ্য বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানো শরীফুল রাজকে ইঙ্গিত করেই এমন বিস্ফোরক পোস্ট দিয়েছেন তিনি।

শুক্রবার রাতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মদ্যপ অবস্থায় রাজ রিপা নামে একজন নবীণ অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে শরীফুল রাজের বিরুদ্ধে। নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের হয়ে খেলছেন রিপা। নেটিজেনরা বলছেন, খেলার মাঠে রাজের এমন আচরণের কারণেই পোস্টটি দিয়েছেন পরী মণি। শুক্রবার রাজের এমন কর্মকা-ে ক্ষোভে ফুসছেন শোবিজের আরও অনেকে। শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপঙ্কর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং অভিনেতা শরীফুল রাজ তাঁর গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন রিপা। ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নবীণ অভিনেত্রী।