সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কোয়ার্টার ফাইনাল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

অনলাইন ডেস্ক :

চীনে চলমান ১৯তম এশিয়ান গেমস ছেলেদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনাল পর্বে প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছে বাংলাদেশ। ৪ অক্টোবর হবে ম্যাচটি। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে একটি পদক জিতেছে বাংলাদেশ। একমাত্র ব্রোঞ্জ পদকটি এসেছে নারী ক্রিকেট ইভেন্টে। ছেলেদের ক্রিকেটে স্বর্ণ জয়ের প্রত্যাশা বাংলাদেশের। এবারের গেমসে অবশ্য এখনও মাঠে নামেনি বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল।

কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু সাইফ হাসান, আফিফ হোসনদের পদকের মিশন। মূলত আইসিসির র‌্যাঙ্কিংয়ে উপরে থাকা দলগুলো সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। আর বাকি দলগুলোকে লড়াই করে জায়গা করতে হয়েছে।