সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জাপানকে উড়িয়ে বাংলাদেশের দারুণ শুরু

অনলাইন ডেস্ক :

চীনের এশিয়ান গেমস কাবাডিতে ছেলেদের খেলায় দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে জাপানকে ৫২-১৭ পয়েন্টে উড়িয়ে দিয়েছে। সোমবার হাংজুর ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে প্রথমার্ধে বাংলাদেশ ২৫-৫ পয়েন্টে এগিয়ে ছিল। ছেলেদের কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও জাপান। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে কাল মঙ্গলবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এরপর বুধবার লড়বে চাইনিজ তাইপের সঙ্গে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছেলেদের খেলায় জিতলেও নারীদের কাবাডিতে ৩৭-২৪ পয়েন্টে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় লাল সবুজ দলের জন্য পদক জয়ের সম্ভাবনা ক্ষীণই বলা চলে।