সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ পাঁচ ফুটবলার

অনলাইন ডেস্ক :

এএফসি কাপে সোমবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। তার আগেই টালমাটাল কিংস শিবির! শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব সূত্রে জানা গেছে, এফসি কাপের প্রথম ম্যাচ খেলতে গিয়ে মালদ্বীপ থেকে আসার পথে শৃঙ্খলা বহির্ভুত কাজে জড়িয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, গোলকিপার আনিসুর রহমান জিকো, তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন, ক্লাবটির প্রথম অধিনায়ক তৌহিদুল আলম সবুজ ও ডিফেন্ডার রিমন হোসেন। একই ঘটনায় তিনজন সাপোর্টিং স্টাফকেও শাস্তির আওতায় আনা হয়েছে।

বর্তমানে খেলোয়াড়দের ক্যাম্পের বাইরে রাখা হয়েছে। ক্লাব সভাপতি ইমরুল হাসানবলেছেন, ‘শৃঙ্খলা সবার ওপরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি শুধুমাত্র ক্লাবের শৃঙ্খলা বজায় রাখতে। তাদের বিপক্ষে অভ্যন্তরীণ তদন্তও চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির পর আশা করছি খেলোয়াড়রা তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে এরকম কাজ আর করবে না।’