সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শেহনাজ’র দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’

অনলাইন ডেস্ক :

বলিউডে অভিষেকটা সালমান খানের সিনেমা দিয়ে। সামনে আসছে আরেকটি সিনেমা। কিন্তু বলিউডে এই পথচলার শুরুটা মোটেও সহজ ছিল না ‘বিগ বস’ তারকা শেহনাজ গিলের। অনেক চড়াই-উতরাই পেরিয়েই শুরু করেছেন এই নতুন পথচলা। খেতে ভালোবাসেন শেহনাজ। যখন ‘বিগ বস ১৩’ অংশগ্রহণ করেছিলেন এই তারকা তখনকার শেহনাজকে দেখলেই তা অনুমেয়। কিন্তু তার এই ভালোবাসাকেই ত্যাগ করতে হয়েছে অভিনেত্রীকে। বলিউডে কাজ করতেই তার এই ত্যাগ। টিভি নাইনের প্রতিবেদনে শেহনাজের কথায়, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ওজন কমাতেই। তা না হলে পোশাকশিল্পীদের নামী-দামি পোশাকে নিজেকে ফিট করা সম্ভব না।’

ওজন কমিয়ে অনেকের কটাক্ষের মুখেও পরেছিলেন শেহনাজ। তবে এতে তিনি কান দেননি। সেই আগের শরীরেও ফিরে যেতে চান না অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম, তাহলে কখনই ওজন কমাতাম না। শরীরে মেদ রয়েছে এমন মেয়ে আমার পছন্দ। যে খেতে ভালোবাসে। কিন্তু এখন আমি আর আগের শেহনাজে ফিরতে চাই না। কারণ আমিই জানি কী কষ্ট করে এই চেহারা এনেছি।’ সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে উত্থান পঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এরপর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তার। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।