সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তানিয়া

অনলাইন ডেস্ক :

বছর দুয়েক আগে অনেকটা চুপি চুপি ২৩ বছরের সংসারের ইতি টানেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। গত বছর প্রকাশ্যে আসে খবরটি। সেইসঙ্গে জানা যায়, ফের বিয়ে করেছেন টুটুল। কিন্তু আড়ালেই ছিল তানিয়ার সঙ্গে এই গায়কের বিচ্ছেদের কারণ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তানিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, বাস্তব জীবনে আবেগটা অন্য রকম। প্র্যাকটিক্যাল লাইফে এটা কঠিন। এটা যখন জীবনের ওপর কোনো প্রভাব ফেলে, তখন মনে হয়েছে একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করেছি।

কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। মানুষ বলবে তানিয়া আপা এমনিতেই আপনার একটা পাস্ট লাইফ ছিল। এখন আবার কেন। সাধারণত মেয়েরা এই সাহসই করে না। কিন্তু লাভ হয়নি। তানিয়া আরও বলেন, ওর তো একটা জীবন আছে। চাওয়া-পাওয়া থাকতে পারে। ও যা কিছু করেছে, বাইরে গেছে, দেখেছি সোনিয়ার সঙ্গে (যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিন সিরাজ) তার রিলেশন হয়েছে। মানুষের তো জীবন ওটা। ও তো মানুষ।

এ নিয়ে আমার নেতিবাচক কিছু বলার নেই। শারমিন সিরাজের সঙ্গে সম্পর্ক হতেই তানিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেন টুটুল। বন্ধ করে দেন যোগাযোগ। বিষয়টি বুঝতে পেরে তানিয়াও একই কাজ করেন। এ নিয়ে তিনি বলেন, যেদিন মনে হয়েছে টুটুল আমার আমার সঙ্গে থাকতেই চায় না, সেদিনই আমি টুটুলকে সবকিছু থেকে ব্লক করে দিই। আমাদের সন্তানেরা সেখানে আছে। এখন আমার বাচ্চারাই ফোন দেয়। তাদের সঙ্গে কথা হয়। আমি চাই না বাচ্চারা অসম্মান করা শিখুক। তাদের বাবাকে অসম্মান করুক চাই না। তবে এই ব্লক আর কোনো দিন খুলব না। আমি যে টুটুলকে বিয়ে করেছিলাম সেই টুটুলকেই চেয়েছি, এস আই টুটুলকে চাইনি। প্রসঙ্গত, টুটুল ১৯৯৯ সালে তানিয়াকে বিয়ে করেন। দীর্ঘ বছর সুখে শান্তিতে সংসার করছিলেন তারা। ২০২১ সালে ঘর ভাঙে তাদের।