সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নিষেধাজ্ঞার মুখে পিএসজির ৪ ফুটবলার

অনলাইন ডেস্ক :

মাঠ ও মাঠের বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পিএসজির। সবশেষ দুই ম্যাচেই জয়ের দেখা নেই ফরাসি চ্যাম্পিয়নদের। ইউরোপ সেরার লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে বড় ব্যবধানে। এরই মাঝে খবর এসেছে, নিষেধাজ্ঞা পেয়েছে দলটির চার ফুটবলার। সমকামবিরোধী শ্লোগানের সঙ্গে যুক্ত থাকায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আশরাফ হাকিমি, উসমান দেম্বেলে, কোলো মুয়ানি ও লেভিন কুরজাওয়া। লিগ দে ফুটবল প্রফেশনেল (আইএফএল) তাদের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৪ সেপ্টেম্বর লিগ ওয়ান মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশে লক্ষ্য সমকামবিরোধী শ্লোগান দেয় পিএসজির সমর্থকরা। ফরাসি গণমাধ্যম জানায়, এই স্লোগানে পিএসজির খেলোয়াড়রাও যুক্ত ছিল। যেকারণেই এই চারজনকে শাস্তি দেওয়া হয়েছে। এবারের মৌসুমের শুরুটা নিজেদের মতো করতে পারেনি পিএসজি। সাত ম্যাচে মাত্র তিন জয়ে ১২ পয়েন্টে তালিকার পাঁচে আছে দলটি। চ্যাম্পিয়নস লিগে শুরুর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেও নিউক্যাসলে বিধ্বস্ত হয়েছে কিলিয়ান এমবাপ্পেরা। এএফপি