সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভারত-ইন্দোনেশিয়ার সঙ্গে পারলো না বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

চীনের হাংজুতে এশিয়ান গেমস আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে পদকবঞ্চিত হয়েছে বাংলাদেশ। লাল সবুজ দলে খেলেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম। শুক্রবার সেমিফাইনালে ভারতের কাছে ৫-৩ ও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরেছে রোমান সানারা।

ফুইয়ুং ইনহু স্পোর্টস সেন্টারে এর আগে থাইল্যান্ডকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এদিকে হকিতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। জিমিরা হয়েছে অষ্টম। অনেকটা চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠা ওমানের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয়েছে ৪-৩ ব্যবধানে।