সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘প্রতিচ্ছবি’ নিয়ে আসছে সাজ্জাদ-শেহতাজ

অনলাইন ডেস্ক :

আগামী বছরের ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মিত হলো বিশেষ নাটক ‘প্রতিচ্ছবি’। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশানে শুটিং সম্পন্ন হলো নাটকটির। সম্পূর্ণ ট্রেন্ডি ঘারানার গল্প ‘প্রতিচ্ছবি’। এর নির্মাতা সানজিদ খান প্রিন্স মনে করেন, সাজ্জাদ-শাহতাজ জুটির অন্য কাজগুলোর মধ্যে এ গল্পটি একটু ভিন্ন ধরনের। এই গল্পের পরতে পরতে রয়েছে বেশ কিছু মিষ্টি ভালোবাসার মুহূর্ত যা প্রেমিক হৃদয়ের দর্শকদের আন্দোলিত করবে।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এ নাটকে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘সানজিদ খান প্রিন্স ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ হলেও আমাদের মধ্যে শৈল্পিক বোঝাপড়ার কোনো ঘাটতি ছিল না। নির্মাতা ও তার কর্মতৎপর টিমের দুর্দান্ত পারফর্মেন্সে আমি সত্যিই মুগ্ধ। আগামীতে প্রিন্স ভাইয়ের সাথে আরও অনেক ভালো ভালো কাজ হবে আশা করি। ভালোবাসা দিবসের জন্য দারুণ একটি নাটক হবে এটি।’ মডেল ও অভিনেত্রী শাহতাজ মুনিরা হাসেম বলেন, ‘প্রতিচ্ছবি’ খুবই উপভোগ্য একটি নাটক হবে। দর্শক দেখে মজা পাবেন।

আমরা সবাই একটি টিম হয়ে কাজটি করেছি। ভালো একটা নাটক উপহার দেওয়াই আমাদের লক্ষ্য ছিল। স্বপ্নঘুড়ি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিচ্ছবি’ নাটকে ইরফান সাজ্জাদ, শাহতাজ মুনিরা হাসেম ছাড়া আরও অভিনয় করেছেন, মৌ শিখা, মৌমি শেখ, কবির টুটুল, হেলাল উদ্দিন পারভেজ, তানভীর তপু, সুরাইয়া তাসনিম প্রমুখ।