সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

৬ ভাষা ও ২৪ দেশে মুক্তি পাবে শাকিবের ‘দরদ’

অনলাইন ডেস্ক :

গত ঈদে শাকিব খান আবারও জানান দিয়েছিলেন তিনিই ঢালিউডের সুপারস্টার। ‘প্রিয়তমা’ দেখতে হলে ফিরেছেন দর্শক। সুপারহিট এই সিনেমার পর আবার কবে বড় পর্দায় আসছেন শাকিব, তার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। তাদের অপেক্ষার পালা শেষ। জানা গেল তার পরবর্তী সিনেমা মুক্তির তারিখ। কয়েকটি সিনেমার কাজ অনেক আগেই সেরে রেখেছিলেন। কিন্তু সেগুলো মুক্তির কোন খবর নেই। তার আগেই ‘দরদ’ সিনেমার মুক্তির তারিখ জানালেন সিনেমার পরিচালক। আগামী বছর ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। চলতি মাসের ২০ তারিখ শুরু হবে সিনেমার শুটিং। নভেম্বরের মধ্যে সিনেমার শুটিং শেষ হবে। এরপর চলবে সিনেমার বাকি কাজ। সিনেমাটি একসঙ্গে মুক্তি পাবে ২৪টি দেশে এবং ৬টি ভাষায়।

বুধবার সিনেমার পরিচালক অনন্যা মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য দেন। আগে থেকে আলোচনায় থাকলেও গত ৮ অক্টোবর ‘দরদ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হন শাকিব খান। এই সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক সিনেমাটি পরিচালনা করবেন। তবে তাঁর নাম জানা যায়নি।