সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশে আসছেন রোনালদিনহো

অনলাইন ডেস্ক :

কিছু দিন আগে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় ঘুরে গেছেন। এবার ১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদিনহো। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এমন ঘোষণা দিয়েছেন। মার্টিনেজকেও নিয়ে এসেছিলেন তিনি।

আগের বার মার্টিনেজ এসে বাংলাদেশের কোনো ফুটবলারের সঙ্গে দেখা করেননি। এমনকি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি। বাংলাদেশের স্থানীয় আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন কান্ডে সমালোচনা কম হয়নি।

তবে আয়োজকরা এবার আগের ভুল করতে চাইছে না। ৪৩ বছর বয়সী দুইবারের ব্যালন ডি অর জয়ী রোনালদিনহোর সঙ্গে জামালের সাক্ষাতের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শতদ্রু নিজেই। যেহেতু শতদ্রু ওপার বাংলার ক্রীড়া উদ্যোক্তা। ফলে রোনালদিনহো শুধু বাংলাদেশে নন, কলকাতা সফরও করবেন।