সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

সাকিব আল হাসানররা ব্যস্ত বিশ্বকাপ খেলতে। এই সময়টাতে বাংলাদেশের নারী ক্রিকেটাররাও ব্যস্ত সময় কাটাবে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে সিরিজ। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো সূচি ঘোষণা করেনি, করেনি দল ঘোষণাও। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার দল ঘোষণা করেছে। ঘোষিত দলে ১৫ জন ছাড়াও ৩ জন রিজার্ভ ক্রিকেটার রেখেছে পিসিবি।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে ফিরছেন অভিজ্ঞ ক্রিকেটার ইরাম জাভেদ। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন এই ক্রিকেটার। এ ছাড়া গত মাসে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে খেলা শাওয়াল জুলফিকার এবং সায়দা আরুব বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছেন। ইনজুরির কারণে নেই ফাতিমা সানা। এই সফরে সমসংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা পাকিস্তানের। বিসিবি ২/১ দিনের মধ্যেই সূচি ও ভেন্যু চূড়ান্ত করে ফেলবে। ধারণা করা হচ্ছে ঢাকায় ও চট্টগ্রামে সীমিত ওভারের এই সিরিজটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নারী দল এই মুহূর্তে চট্টগ্রামে ক্যাম্প করছে।

পাকিস্তান স্কোয়াড: নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, ডায়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাসরা সুন্ধু, নাটালিয়া পারভাইজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।