সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তারকা ক্রিকেটার ছাড়াই জাতীয় ক্রিকেট শুরু

অনলাইন ডেস্ক :

ভারতের মাটিতে চলছে বিশ্বকাপের ১৩তম আসর। এরইমধ্যে দেশের মাটিতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এবারের লিগে বড় নাম বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারীরা। বৃহস্পতিবার ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীর মাঠে দুই স্তরের চারটি ম্যাচ দিয়ে সেই সঙ্গে শুরু হয়েছে। দুই স্তরের জাতীয় লিগের এটাই শেষ আসর।

আগামী বছর থেকে আবার এক স্তরে ফিরবে চারদিনের ম্যাচের এই আসর। প্রথম রাউন্ডে মিরপুরে লড়ছে ঢাকা-রংপুর। সিলেটে লড়ছে সিলেট-ঢাকা মেট্রো। চট্টগ্রামে লড়ছে চট্টগ্রাম-বরিশাল। রাজশাহীতে লড়ছে রাজশাহী-খুলনা। এই চার মাঠেই ১৯ অক্টোবর দ্বিতীয় রাউন্ড। ২৬ অক্টোবর তৃতীয় রাউন্ড। ২ নভেম্বর চতুর্থ রাউন্ড। ৯ নভেম্বর পঞ্চম রাউন্ড। ও ১৬ নভেম্বর ষষ্ঠ রাউন্ড হবে।