সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিএনপিকে ছাড়া নির্বাচন অসম্পূর্ণ থাকতে পারে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অসম্পূর্ণ থেকে যেতে পারে।

তিনি বলেন, ‘বিভিন্ন ছোট দল নির্বাচনে অংশ নিলেও এটা অনস্বীকার্য যে তারা বিএনপির সমকক্ষ নয়। যদি দলটি (বিএনপি) নির্বাচনে অংশ না নেয়, তাহলে নির্বাচনে অনিশ্চয়তা বা অসম্পূর্ণতা বিরাজ করতে পারে এতে কোনো সন্দেহ নেই।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সিইসি মনে করেন, কোনো সংঘাত বা সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে তারা (ইসি) ‘খুশি’ হবে। কিন্তু গণতান্ত্রিক চেতনার দৃষ্টিকোণ থেকে এটি (নির্বাচন) অসম্পূর্ণ থাকবে।

সিইসি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য আগে থেকেই প্রশাসন পুনর্গঠনের কোনো পরিকল্পনা নেই। আমরা প্রশাসনে পরিবর্তন আনলে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

তবে নির্বাচনে অংশ নেয়ার পর বিরোধী দলগুলো এ বিষয়ে কথা বললে ইসি তা বিবেচনা করবে বলে আশ্বাস দেন সিইসি।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলোর কাছ থেকে ইসি কোনো সাড়া পায়নি উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দুইবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধু ফখরুল ইসলাম আলমগীরকে নয়, যেসব দলের নেতারা নির্বাচন বর্জন করছেন, তাদের কাছেও চিঠি পাঠিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি।’

—-ইউএনবি