সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রকাশ হলো ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

অনলাইন ডেস্ক :

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি বেশ কিছু একক গানের কাজ নিয়ে কাটছে তার ব্যস্ত সময়। পাশাপাশি ব্যস্ত টিভি আয়োজন নিয়ে। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে বিকেল ৫টায় প্রকাশ করা হয়। ‘স্মৃতির দরজায়’ শিরোনামে নতুন গান ছ। গানটি লিখেছেন গীতিকবি জামাল হোসেন। ‘স্মৃতির দরজায়’ গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পঞ্চম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে ফাহমিদা নবীর সঙ্গে দেখা যাবে নেয়ামত, আসাদ ও স্বর্ণাকে। ফাহমিদা নবী বলেন, প্রায় সময় নতুন গানের জন্য প্রস্তাব আসে। কিন্তু কথা ও সুর অনেক গানেরই পছন্দ হয় না। তবে এ গানটির কথাগুলো আমার মনে দারুণভাবে দাগ কেটেছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে সুরও করেছে পঞ্চম। গানের সঙ্গে দর্শক-শ্রোতারা সুন্দর একটি ভিডিও দেখতে পাবে।’

গানটি প্রসঙ্গে জামাল হোসেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। তার অনেকগুলো গান শ্রোতাদের কাছে বেশ প্রিয়। আমি নিজেও তার কয়েকটি গান দারুণভাবে পছন্দ করি। আমাদের দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন তাদের মধ্যে তিনিও একজন। তার জন্য এমন একটি গান করতে পেরে ভালো লাগছে।’ চলতি বছর গীতিকবি জামাল হোসেনের কথায় ইমরানের ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’ ও মিলন-কোনালের ‘পাইনা তোকে’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হচ্ছে তার কথায় ফাহমিদা নবীর কণ্ঠে ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও।