সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও হাসপাতালে পরীমণি

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা। হাসপাতালে পরী মণির সঙ্গে তার ছেলে রাজ্য রয়েছে। একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরী। তাঁর হাতে স্যালাইন চলছে।

ছোট্ট রাজ্য তার পাশে বসে ক্যানোলা লাগানো স্থানে ফুঁ দিচ্ছেন। পরীও ‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে রাজ্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকেন। এ ভিডিওর ক্যাপশনে পরী মণি লিখেছেন, ‘আমার জীবনের শান্তি! আমি তোমার মতো বাজান পেয়ে ধন্য। আলহামদুলিল্লাহ। হঠাৎ জ¦র নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।

গত ১৮ আগস্ট জ্বর নিয়েই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরী। একই সময়ে তাঁর সাবেক স্বামী রাজের রক্তাক্ত মাথার ছবিও পাওয়া যায়। তিনিও গিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। পরে জানা যায়, দাম্পত্য কলহ নয়, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ।