সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মাঠে ফিরতে মুখিয়ে মোরসালিন

অনলাইন ডেস্ক :

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বসুন্ধরা কিংস থেকে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন শেখ মোরসালিন। যেকারণে বাইরে ছিলেন জাতীয় দল থেকেও। এতে খেলতে পারেননি ক্লাব ও জাতীয় দলের একটি করে ম্যাচ। জরিমানা দিয়ে মুক্তি মিলতে যাওয়ায় মাঠে ফিরতে মুখিয়ে আছেন তরুণ এই ফুটবলার। বসুন্ধরা কিংস থেকে জানানো হয়েছে, এক লাখ টাকা জরিমানা দিতে হবে শেখ মোরসালিনকে। সেক্ষেত্রে জরিমানার অর্থ পরিশোধ করলেই হয়তো ক্লাব ও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন তিনি!

এতে ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাই প্লে-অফে মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে তাকে পাওয়া যেতে পারে। তবে এটা নির্ভর করছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের ওপর। এ বিষয়ে এখনো কিছু জানাননি স্প্যানিশ এই কোচ। নিষেধাজ্ঞায় থাকা এএফসি কাপে ওড়িশা এফসি এবং জাতীয় দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগ খেলতে পারেননি শেখ মোরসালিন। যেহেতু শুধু আর্থিক জরিমানা করা হয়েছে সেক্ষেত্রে দ্রুতই তাকে মাঠে দেখা যেতে পারে। শেখ মোরসালিনও মাঠে ফিরতে মুখিয়ে আছেন,‘ভালো লাগছে। বলতে গেলে, অনেকটা চাপ নেমে গেছে। দ্রুত মাঠে ফিরতে চাই। মাঠেই নিজেকে প্রমাণ করতে চাই।’

গত সাফ চ্যাম্পিয়নশিপে দুই গোলের পাশাপাশি আশাজাগানিয়া নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ দলের অন্যতম হয়ে ওঠেন মোরসালিন। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন এই ফুটবলার। তার জায়গায় গত বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে খেলেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। কিন্তু দৃষ্টিকটুভাবে দুইটি গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। পরের ম্যাচে হয়তো দেখা যেতে পারে মোরসালিনকে।