সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবাহনী অধ্যায় শেষ করলেন লেমোস

অনলাইন ডেস্ক :

নতুন মৌসুমে আবাহনীর ডাগআউটে আর দেখা যাবে না মারিও লেমোসকে। পর্তুগিজ এই কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি আকাশি-নীলরা। আবাহনী ছেড়ে যাওয়ার বিষয়টি লেমোস নিজেই জানিয়েছেন,‘দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েকদিন পর বাংলাদেশে আসব।’ লেমোস তাঁর ফেসবুক পেজে পোস্ট করেঅ আবাহনীকে ধন্যবাদ জানিয়েছেন। আসছে মৌসুমে তাই ঐতিহ্যবাহী দলটিতে দেখা যাবে নতুন কোনো কোচকে। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু তেমনি বলেছেন,‘হ্যাঁ, আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি। তাঁর (লেমোসের) সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছি না।’

২০১৮ সালের ডিসেম্বরে আবাহনীর দায়িত্ব নিয়েছিলেন লেমোস। চার মৌসুমে আবাহনীকে কোনো লিগ শিরোপা জেতাতে পারেননি। তবে এক মৌসুম আগে তাঁর অধীনে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয় করে ক্লাবটি। বিদায় বেলা আবাহনীকে নিয়ে লেমোস বলেছেন,‘অসাধারণ একটা জার্নি ছিল। প্রতিটা দিন এখানে উপভোগ করেছি। বাংলাদেশ ও আবাহনী আমার জীবনের অংশ হয়ে থাকবে।’