সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গণভবনে জায়েদ খানের ‘জয় বাংলা স্লোগান’

অনলাইন ডেস্ক :

সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য বোন শেখ রেহানার সঙ্গে ডিনার করেন মুজিব বায়োপিকের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। ওই ডিনারে মুজিব বায়োপিক সিনেমার অংশ হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানেই ডিনার শেষে ‘জয় বাংলা স্লোগান’ দেন এ অভিনেতা। শনিবার সকালে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন চিত্রনায়ক জায়েদ খান নিজেই। বলেন, গণভবনে অনেক ভালোবাসা পেয়েছি। অনেকে আমাকে ‘টিক্কা খান’ বলেও ডেকেছেন।

গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক ডিনার পার্টির আয়োজন করা হয়। যেখানে ঢল নামে মুজিব বায়োপিকে অভিনয় করা ঢালিউডের এক ঝাঁক তারকার। বিশেষ এই আয়োজনের ফাঁকে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী গান পরিবেশন করেন। জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’র সাদা সাদা কালা কালা গানটি পরিবেশন করেন চঞ্চল।

এ সময় গানটি শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। অভিনেতা চঞ্চলের গান শেষ হওয়ার পরই ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। এসময় গণভবনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। জায়েদ খান একে একে বেশ কয়েকটি ছবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে। সে ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে আপলোডও করেছেন নায়ক। দেশের এমন দুই গুণী মানুষের ভালোবাসা পেয়ে আবেগে এখন ভাসছেন অভিনেতা জায়েদ খান।