সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

২৬ বছর বয়সেই চলে গেলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী

অনলাইন ডেস্ক :

মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি। নিউইয়র্ক পোষ্টের প্রতিবেদন অনুযায়ী, জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেরিকার। দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ এই সুন্দরীকে আর বাঁচানো যায়নি।

তাকে নিয়ে মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস বলেন, ‘আমি সারা জীবন আপনাকে মনে রাখব। তা শুধু এইজন্য নয় যে আপনি আমাকে সাহস জুগিয়েছেন কিংবা আমার বিকাশে সহায়তা করেছেন; তার চেয়ে বরং আমি আপনার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যের জন্যই বেশি মনে রাখব।’ ২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০’র মধ্যে ছিলেন না শেরিকা দে আর্মাস। তবে রেকর্ড গড়েছিলেন ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাদের একজন ছিলেন তিনি।