সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও বাবা হলেন জিৎ

অনলাইন ডেস্ক :

ফের বাবা হয়েছেন টলিউড তারকা জিৎ। সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সুখবর দিয়ে জিৎ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’ জিতের জীবনে এমন সুখবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা।

এ ছাড়া অভিনেতার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনোরকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার, কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন সিনেমা ‘মানুষ’।