সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘অনেক তারকাই বাণিজ্যিকভাবে পরীক্ষিত নন’

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। বাণিজ্যিক সিনেমার এই অভিনেতার দাবি চঞ্চল চৌধুরী অনেক বড় অভিনেতা হলেও বাণিজ্যিকভাবে সফল নন। শুধু চঞ্চল চৌধুরী নন, অনেক তারকাই আছেন যারা বাণিজ্যিকভাবে পরিক্ষিত নন বলে মনে করেন মিশা সওদাগর। বিষয়টি নিয়ে মিশা সওদাগর বলেন, ‘কমার্শিয়ালি পরীক্ষিত নায়ক হচ্ছেন শাকিব খান, মান্না, সালমান শাহ, ওমর সানি, নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ভাই। সে সময় ‘ঘুড্ডি’র মতো সিনেমা হয়েছে। সে সময় আসাদ ভাই ছিলেন। তাদের অভিনয় নিয়ে আমাদের কারো দ্বিমত নেই। কিন্তু কমার্শিয়াল সিনেমায় যিনি পরীক্ষিত হন তাকেই কমার্শিয়াল নায়ক বলা যায়। যারা কমার্শিয়ালি সুপার হিট নন, তার আসলে কোনো আলোচনা হয় না।

যেমন শারুখ খান, টম ক্রুজকে নিয়ে যতটা আলোচনা হয়, সে দেশের অনেক বড় অভিনেতা আছেন যারা অফ ট্র্যাকের সিনেমা হিট দিয়েছেন, তবুও তাদের নিয়ে আলোচনা নেই।’ ‘আমি ওটাই বুঝাতে চেয়েছি কমার্শিয়াল সিনেমা হিট দিতে হবে। যারা আর্ট ঘরাণার তারা একটা সিনেমা হিট দেয়ার পর কমার্শিয়াল প্রযোজক তাদের কাছে যাচ্ছেন না। শাকিব খান ‘প্রিয়তমা’ হিট দেয়ার পর অনেকগুলো কাজ নিয়ে ব্যাস্ত আছেন। অন্যান্যের কিন্তু তা নেই। বলেন এই খল অভিনেতা। এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমার শুটিং সেটে এসব কথা বলেন মিশা সওদাগর।