সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘টাইগার ৩’র সঙ্গে ভারতে ‘প্রিয়তমা’

অনলাইন ডেস্ক :

গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। অলটাইম ব্লকবাস্টার এই সিনেমা দেশের পর সাড়া ফেলেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও মালয়েশিয়াতেও। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে পাশের দেশ ভারতে। ইতোমধ্যে মুক্তির জন্য ভারতে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘প্রিয়তমা’। ভারতে মুক্তি পেয়েই সিনেমাটি লড়বে সালমান খানের সিনেমা ‘টাইগার ৩’ এর সঙ্গে। কেননা ১২ নভেম্বর ভারতে মুক্তি পাবে ‘টাইগার ৩’। তার দুইদিন আগে ১০ নভেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘প্রিয়তমা’। সাফটা চুক্তিতে ভারতে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্র।

ভারতে সিনেমাটির পরিবেশনায় থাকছে এসএসআর সিনেমাস। দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি একটি গণমাধ্যমকে বলেন, ‘দীপাবলিতে ‘প্রিয়তমা’ পশ্চিমবঙ্গে চলবে। কলকাতার বাইরে আসামেও চলবে। সেখানে শাকিব ভাইয়ের প্রচুর ফ্যান আছে। ইতোমধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ‘প্রিয়তমা’ মুক্তির অনুমতি পেয়েছে। তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’র পরিবর্তে কোন ছবি বাংলাদেশে আসবে সেটা এখনও ঠিক করিনি। পরে জানাবো। তবে এতটুকু কনফার্ম দীপাবলিতে সালমান খানের ‘টাইগার ৩’-এর সঙ্গে চলবে শাকিব খানের ‘প্রিয়তমা’।’

গত ঈদুল আজহায় মুক্তির পর হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়ার গৌরব অর্জন করে। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের এ ছবি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করে।