সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি গায়িকা আটক

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনি গায়িকা ও ইনফ্লুয়েন্সার দালাল আবু আমনেহকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি গাজার সমর্থনে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন তিনি। খবর জেরুজালেম পোস্ট। সোমবার রাতে ইসরায়েলের বিখ্যাত নাজারেথ শহরের বাড়ি থেকে আমনেহকে আটক করা হয়। তিনি একজন ডাক্তারও। গাজায় তিনি একটি দাতব্য সংস্থার হয়ে কাজ করছিলেন। আমনেহ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন।

সেখানে তিনি আরও লিখেছিলেন, স্রষ্টা, আমাকে সাহায্য ও করুণা দিনদ এবং দসৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।’ তার ইনস্টাগ্রামে তিন লাখের বেশি অনুসারী রয়েছে। এরই প্রেক্ষিতে ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আর এটি অনলাইনে সন্ত্রাসবাদকে সমর্থন এবং উসকানিমূলক আচরণ দমানোর প্রচেষ্টা বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ। জিজ্ঞাসাবাদে শেষে তার আটকের মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো ন্ওেয়া হয়নি। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু আমনেহ দুই সন্তানের মা।

এর আগে তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন। নাজারেথে জন্মগ্রহণ করা এই গায়িকা একজন প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গে তার দেশাত্মবোধক গান ‘এহনে ফ্লেস্টিনিয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দক্ষিণ ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলা চালানোর পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলের কিছু অংশে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের নিরাপত্তা অভিযান জোরদার করে এবং এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।