সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’-এর সদস্যদের এবং একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন জানাতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদকদের স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

অনুষ্ঠান শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত থাকে।

দূতাবাস বলেছে, সাংবাদিকতা শুধু পেশাই নয়, বরং নির্বাচিত নেতাদের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।

বৈঠক সূত্র জানায়, এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলম প্রমুখ।

—-ইউএনবি