সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রাজের নায়িকা এবার ইধিকা পাল

অনলাইন ডেস্ক :

কয়েক বছর আগে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ঘোষণা দিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে নির্মাণ করবেন ‘কবি’ সিনেমা। সে সময় পরিচালক জানিয়েছিলেন, সিনেমার গল্প শুনে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব খান। কিন্তু এত বছরে সেই গল্প আর জমেনি শাকিব ও কল্লোলের মাঝে। তবে এবার এসেছে নতুন খবর। শাকিবের পরিবর্তে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। আর রাজের বিপরীতে থাকছেন শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল। একাধিক সূত্রে এই খবর পাওয়া গেলেও পরিচালক-প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনই অফিশিয়ালি কিছু জানাতে চাইছেন না। কাজ শুরু হলেই বড়সড় ঘোষণা দিয়ে সিনেমার খবর দেবেন বলে জানান পরিচালক।

সিনেমাটি প্রসঙ্গে রাজ গণমাধ্যমকে বলেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু আর হয় কতটা? তাই আমি অফিশিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। জানা যায়, চলতি মাসে পরিচালকের সঙ্গে কলকাতাও যাচ্ছেন নায়ক। সেখানে গিয়েই চূড়ান্ত হতে পারে সব কিছু।